২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
৪ মার্চ, ২০২৬, ১৯:১১
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল বুধবার (৪ মার্চ) নির্বাচন কমিশন (ইসি)-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফলের এই তথ্যের মাধ্যমে ভোটার ও প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে ভোটের বিস্তারিত ফলাফল যাচাই করতে পারবেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তবে আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ভোট গ্রহণ এবং ফলাফল এখনও বাকি রয়েছে। এই তিনটির মধ্যে দুইটি আসনের ফলাফল চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে আদালতে চলমান মামলার কারণে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক বলয়ে অনৈতিক প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
কমিশন জানায়, মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
তবে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট আয়োজন বাতিল করা হয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই দিনে বগুড়া-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছাড়ার পর নতুন ভোট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে ভোটাররা স্বচ্ছভাবে ফল যাচাই করতে পারবেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করা সম্ভব হবে
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
sumon_99
0

Post a Comment